দোয়া সমূহ

প্রতিদিনের এবং বিশেষ দোয়া

দরুদ ইব্রাহিম

Darood-e-Ibrahim

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

উচ্চারণ:

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।

অর্থ:

হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) এবং তাঁর বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহিম (আ.) এবং তাঁর বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) এবং তাঁর বংশধরদের উপর বরকত নাজিল করুন, যেমন আপনি ইব্রাহিম (আ.) এবং তাঁর বংশধরদের উপর বরকত নাজিল করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত।

তাকবিরে তাহরিমা

Takbir (Opening)

اللَّهُ أَكْبَرُ

উচ্চারণ:

আল্লাহু আকবার

অর্থ:

আল্লাহ সবচেয়ে মহান।

সানা

Subhanaka

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ

উচ্চারণ:

সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারকাসমুকা ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক।

অর্থ:

হে আল্লাহ! আপনি পবিত্র এবং সকল প্রশংসা আপনার জন্য। আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ এবং আপনি ছাড়া কোন উপাস্য নেই।

তাশাহুদ

Tashahhud

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

উচ্চারণ:

আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আস্‌সালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আস্‌সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ।

অর্থ:

সকল সম্মান, সকল নামাজ এবং সকল পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসূল।

রোজার নিয়ত

Fasting Intention

نَوَيْتُ أَنْ أَصُومَ غَدًا مِنْ شَهْرِ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَكَ يَا اللَّهُ فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ:

নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকা ফারদাল লাকা ইয়া আল্লাহু ফা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।

অর্থ:

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজান মাসের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (তা) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া

Breaking Fast (Iftar)

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ:

আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজক্বিকা আফতারতু।

অর্থ:

হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিক দিয়েই ইফতার করছি।

ইফতারের পর দোয়া

After Breaking Fast

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

উচ্চারণ:

যাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।

অর্থ:

পিপাসা দূর হয়েছে, শিরা-উপশিরা সিক্ত হয়েছে এবং ইনশাআল্লাহ পুরস্কার নির্ধারিত হয়েছে।

দরুদ শরীফ (সংক্ষিপ্ত)

Darood Sharif (Short)

صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

উচ্চারণ:

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

অর্থ:

আল্লাহ তাঁর (মুহাম্মদ সা.) উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।

ঘুমানোর দোয়া

Before Sleeping

بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ:

বিসমিকা আল্লাহুম্মা আমূতু ওয়া আহইয়া।

অর্থ:

হে আল্লাহ! তোমার নামে আমি মরি এবং বেঁচে থাকি।

ঘুম থেকে ওঠার দোয়া

Waking Up

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণ:

আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।

অর্থ:

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন এবং তাঁর কাছেই পুনরুত্থান।

খাওয়ার আগে দোয়া

Before Eating

بِسْمِ اللَّهِ وَعَلَى بَرَكَةِ اللَّهِ

উচ্চারণ:

বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।

অর্থ:

আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের সাথে (শুরু করছি)।

খাওয়ার পর দোয়া

After Eating

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ

উচ্চারণ:

আলহামদুলিল্লাহিল্লাযি আত্বআমানা ওয়া সাক্বানা ওয়া জা'আলানা মুসলিমিন।

অর্থ:

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদের মুসলিম বানিয়েছেন।

বাথরুমে প্রবেশের দোয়া

Entering Toilet

بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

উচ্চারণ:

বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।

অর্থ:

আল্লাহর নামে। হে আল্লাহ! আমি পুরুষ ও নারী শয়তান থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি।

বাথরুম থেকে বের হওয়ার দোয়া

Leaving Toilet

غُفْرَانَكَ

উচ্চারণ:

গুফরানাকা।

অর্থ:

হে আল্লাহ! আমি তোমার ক্ষমা প্রার্থনা করছি।

বাড়ি থেকে বের হওয়ার দোয়া

Leaving Home

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ:

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ:

আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া কোন শক্তি ও ক্ষমতা নেই।

বাড়িতে প্রবেশের দোয়া

Entering Home

بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণ:

বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

অর্থ:

আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হলাম এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম।

আয়াতুল কুরসি

Ayatul Kursi

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

উচ্চারণ:

আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়ুম। লা তা'খুযুহু সিনাতুউ ওয়ালা নাউম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্ব। মান যাল্লাযি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ওয়ালা ইউহিতুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ্ব। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিইয়্যুল আজিম।

অর্থ:

আল্লাহ, তিনি ছাড়া কোন উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা আছে সবই তাঁর। কে আছে এমন, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা আছে তিনি তা জানেন। তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর কুরসি আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। আর সেগুলোর রক্ষণাবেক্ষণ তাঁর জন্য ক্লান্তিকর নয়। তিনি সুউচ্চ, মহান।

তাসবিহ

Tasbih

سُبْحَانَ اللَّهِ

উচ্চারণ:

সুবহানাল্লাহ

অর্থ:

আল্লাহ পবিত্র, মহান।

তাহমিদ

Tahmid

الْحَمْدُ لِلَّهِ

উচ্চারণ:

আলহামদুলিল্লাহ

অর্থ:

সকল প্রশংসা আল্লাহর জন্য।

তাকবীর

Takbir

اللَّهُ أَكْبَرُ

উচ্চারণ:

আল্লাহু আকবার

অর্থ:

আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

তাহলীল

Tahlil

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

উচ্চারণ:

লা ইলাহা ইল্লাল্লাহ

অর্থ:

আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই।

ইস্তিগফার

Istighfar

أَسْتَغْفِرُ اللَّهَ

উচ্চারণ:

আস্তাগফিরুল্লাহ

অর্থ:

আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

সাইয়্যিদুল ইস্তিগফার

Sayyidul Istighfar

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ:

আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, খালাক্বতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাত্বা'তু, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি, ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।

অর্থ:

হে আল্লাহ! আপনি আমার রব, আপনি ছাড়া কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার দাস। আমি যথাসাধ্য আপনার সাথে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি। আমি আমার কৃত মন্দ কাজ থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার প্রতি আপনার নিয়ামত স্বীকার করছি এবং আমার পাপ স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না।

সকাল-সন্ধ্যার যিকির

Morning & Evening

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ

উচ্চারণ:

আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু।

অর্থ:

আমরা সকালে উপনীত হয়েছি এবং সকল রাজত্ব আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি একক, তাঁর কোন শরিক নেই।